Recent Posts

Test Footer

সম্পূর্ন বাংলা ভাষায় On Page SEO শেখার একটি ধারাবাহিক টিউটোরিয়াল


অন পেজ অপটিমাইজেশন কি? অন-পেজ অপটিমাইজেশন কথাটি দেখলেই বোঝা যায় যে ওয়েব পেজের মধ্যে যে সকল অপটিমাইজেশন করা হয় তাকেই অন-পেজ অপটিমাইজেশন বলা হয়। আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। সাধারনত আমরা ওয়েব পেজে কি কি কাজ করে থাকি?.............লেখা লেখি করি, ছবি বসাই, গান আপলোড করি, ফ্লাশ মিডিয়া বসাই ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকি। প্রায় ৮৫% নতুন ওয়েব ডিজাইনাররা এসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে এসব বিষয় গুলো প্রধানত প্রধান্য পায় না। এসকল বিষয়কে সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করাই হল অন-পেজ অপটিমাইজেশন।ওয়েব পেজে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা,কনটেন্ট লেখায় কলাকৌশল,লিংকের ব্যবহার,ইত্যাদি করে অন-পেজ অপটিমাইজেশন করা হয়। অনপেজ এস.ই.ওর কাজ করতে হলে আপনি যদি বেসিক এইচটিএমএল জানেন তাহলে অনেক সুবিধা হবে আপনার জন্য। কারন যেহেতু অনপেজ মানেই ওয়েবসাইটের ভিতরের কাজ, তাই বেসিকটা জানা জরুরী আমার মতে। অন-পেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তু বেশ কিছু মৌলিক বিষয় নিয়ে অন পেজ অপটিমাইজেশন করা হয়।যেসব বিষয় গুলো সম্পর্কে আপনার জানা থাকলে আপনার অন-পেজ অপটিমাইজেশন করতে সুবিধা হয়।আসুন দেখে নিই অন-পেজ অপটিমাইজেশনে কি বিষয় অন্তভুক্ত থাকে 1. Keyword Research Analysis 2. Competition Analysis 3. Website Structure Optimization- 4. W3C Validation 5. Metatarsi Optimization 6. Content Optimization 7. Image Optimization 8. Site Map Creation 9. Robots.txt Creation 10. RSS Feeds Creation 11. Google Tools Setup 12. Website Analysis এসকল বিষয় গুলোকে যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে ফলাফল আপনার হাতের মুঠোয়। আমরা আলোচনা করব এসব প্রত্যেকটি বিষয় নিয়ে।

0 comments:

 

About Us

Popular Posts

Copyright © 2014. puretecch - All Rights Reserved
Template Created by Templateure
Proudly powered by Blogger