Recent Posts

Test Footer

যেসব বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করার সময়


ব্লগারদের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে অনলাইনে অর্থ উপার্জন । কিন্তু ব্লগিং এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন কি এত সহজ ? না, সহজ নয় । অনলাইনে অর্থ উপার্জনের ক্ষেত্রে দুইটি উপায় বেশি জনপ্রিয় আর তা হল (১) Affiliate Marketing (২) Ad Publishing । ব্লগে এড পাবলিশ করে যারা অর্থ উপার্জন করতে চান তাদের মধ্যে বেশিরভাগেরই ইচ্ছা থাকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অর্থ উপার্জন । আপনি হয়তো বিভিন্ন এড পাবলিশিং কোম্পানির মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন কিন্তু অ্যাডসেন্স সবার উপরে ।
কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়া কি খুব সহজ ? সহজ নয়। কিন্তু যদি আপনি সঠিক ভাবে গুগল অ্যাডসেন্স এর পলিসি গুলো অনুসরন করতে পারেন তাহলে অ্যাডসেন্স প্রাপ্তি সুনিশ্চিত । গুগল তাঁর পলিসিগুলোতে কখনই অনেক গুলো বিষয় বিস্তারিতভাবে খুলে বলে না ।
  • টপ লেভেল ডোমেইন ব্যবহার করতে হবে । যেমনঃ  .com, .co, .net, .org  ইত্যাদি ।
  • ভাল কোন হোস্টিং প্লেস নির্বাচন করতে হবে । ফ্রি হোস্টিং এ খাওয়া নাই ।
  • সাদা ব্যাকগ্রাউন্ডের থিম ব্যবহার করতে হবে এবং প্রিমিয়াম থিম হলে ভাল । থিম ব্যবহারের সময় থিমটি চেক করে নিতে হবে । থিম চেক করার জন্য আপনি আপনার সাইটে Theme Authenticity Checker (TAC) প্লাগিনটি ইন্সটল করতে পারেন ।
  • নীশ ব্লগ তৈরি করলে ভাল । গুগল এটা পছন্দ করে।
  • ইউনিক কন্টেন্ট লিখতে হবে । কমপক্ষে ৩০০ - ৪০০ শব্দের কন্টেন্ট হতে হবে। ইংরেজিতে সাইট বানালে অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ।
  • কমপক্ষে ২০-৩০ টি ইউনিক পোস্ট থাকতে হবে।
  • কোন ব্ল্যাঙ্ক পেজ থাকা চলবে না।
  • কপিরাইট ফ্রী ছবি ব্যবহার করতে হবে।
  • আপনার সাইটে এই তিনটি পেজ অবশ্যই থাকতে হবে আর তা হলঃ “about” পেজ, “contact” পেজ, and “privacy policy” পেজ ।
  • আপনার সাইট অবশ্যই গুগলে এ ইনডেক্সিং করা থাকতে হবে ।
  • আপনার সাইটটিকে গুগল এনালিটিক্স এ করতে হবে ।
  • নোংরা বিষয় সম্পর্কে কন্টেন্ট , ড্রাগস সম্পর্কিত কন্টেন্ট,  জুয়া সম্পর্কিত কন্টেন্ট, গুগল প্রোডাক্টস সম্পর্কিত কন্টেন্ট, হ্যাকিং সম্পর্কিত কন্টেন্ট থাকলে অনুমোদন পাবেন না ।
  • আপনার সাইটের বয়স কমপক্ষে ৩-৪ মাস হতে হবে অন্যথায় সম্ভবনা কম।
  • আপনার সাইটের পেজ নেভিগেশন ক্লিয়ার হতে হবে ।
  • অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করার পূর্বে অন্যদের এডস ডিজেবল করে রাখতে হবে ।
  • অ্যাডসেন্স এ এপ্লাই করার পরে আপ্প্রভ হওয়ার আগ পর্যন্ত (রিভিউ কালিন সময়) আপনার সাইটের ব্যাক এন্ডে প্রবেশ করবেন না , কোন পোস্ট করবেন না , এস ই ও করবেন না এবং হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলে অ্যাডসেন্স একাউন্টে লগইন করবেন না ।

0 comments:

 

About Us

Popular Posts

Copyright © 2014. puretecch - All Rights Reserved
Template Created by Templateure
Proudly powered by Blogger