Recent Posts

Test Footer

আপনার ব্লগে ভিজিটর বাড়ানোর জটিল টিপস !

ভিজিটর হচ্ছে যে কোন ব্লগের প্রান । ভিজিটর নাই, তো প্রান নাই। সুতরাং, আপনি যদি আসলেই ব্লগিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ভিজিটর বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে । কিন্তু কিভাবে? নিচের গাইডলাইন্স অনুসরন করুন,  বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগের ট্রাফিক বাড়াতে পারবেন ।


১) নিয়মিত আপনার লেখা প্রকাশ করুন:

আপনাকে অবশ্যই নিয়মিতভাবে আপনার ব্লগে লিখতে হবে, তা প্রতিদিন ১ বার হোক, অথবা সপ্তাহে । কিন্তু এমন যেন না হয়, একদিন ৪-৫ টা লিখলেন আর অন্য ৪-৫ দিন বসে থাকলেন ।

২) কোয়ালিটি কন্টেন্ট লিখুন:

আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের উপর জোর দিতে হবে তা সপ্তাহে এক্টাই হোক না কেন । আপনি প্রতিদিন লিখলেন কিন্তু একটা ও কোয়ালিটি কন্টেন্ট নয়, কোন লাভ নাই ।

৩) আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনে সাবমিট করুন:

আপনাকে প্রতিটি ব্লগ অবশ্যই সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে , অন্যথায় কোন লাভ নাই । আপনার কন্টেন্ট সার্চ করে পেতে হলে অবশ্যই সেগুলো সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।

৪) আপনার ব্লগকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করুন:

আপনি যখনি কোন ব্লগ লিখবেন অবশ্যই তা আপনার সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, টুইটার ইত্যাদি) প্রচার করবেন। এটা আপনার ব্লগের ভিজিটর কে সাংঘাতিক ভাবে বাড়াতে সাহাজ্য করবে। আর, সার্চ ইঞ্জিন গুলো ও এখন খুব মুল্য দেয় এটাকে ।

৫) কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করুন:

আপনাকে অবশ্যই কোয়ালিটি ব্যাক-লিঙ্ক তৈরি করতে হবে। ফালতু ব্যাক্-লিঙ্ক তৈরি করে কোন লাভ নাই। আপনাকে অবশ্যই ভাল পেজ র‍্যাঙ্কের ব্লগে আপনার ব্লগের লিঙ্ক তৈরি করতে হবে। ভাল ব্লগে একটা ব্যাক-লিঙ্ক ফালতু ব্লগে ১০০০ টা ব্যাক-লিঙ্কের চেয়ে ভাল ।

৬) ভিডিও মার্কেটিং:

ভিডিও মার্কেটিং আপনাকে বেশ হেল্প করবে আপনার সাইটের ভিজিটর বাড়াতে। এ ক্ষেত্রে আপনি ইউটিউবের সাহায্য নিতে পারেন । ইউটিউবে আপনার কোন ভিডিও প্রকাশ করে সেখানে আপনার ব্লগের লিঙ্ক দিয়ে দিতে পারেন ।

৭) ইয়াহু Answer এ সক্রিয় থাকুন :

ইয়াহু Answer খুবই উপকারি আপনার সাইটের ভিজিটর বাড়ানোর ক্ষেত্রে। এখানে আপনি আপনার সাইটের লিঙ্ক দিলে আপনার ব্যাক-লিঙ্কের তেমন কোন ভেল্যু নাই, কিন্তু আপনি ভিজিটর ভাল পাবেন । তবে, আপনাকে ইংলিশ জানতে হবে ।

৮) ফোরামে সক্রিয় থাকুন:

সর্বদা বিভিন্ন ফোরামে সক্রিয় থাকুন, এটা আপনার সাইটের ভিজিটর বাড়াতে খুবই হেল্প করবে। কিন্তু স্প্যামিং করবেন না, অর্থাৎ প্রথম দিন থেকেই ফোরামে আপনার সাইটের লিঙ্ক দিবেন না ।

৯) সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করুন:

অবশ্যই আপনাকে সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করতে হবে।  সঠিক কি- ওয়ার্ড নির্বাচন খুবই গুরত্ত পূর্ণ ব্যাপার । এটা আপনার সাইটের অরাগানিক ভিজিটর বাড়াতে হেল্প করবে।

১০) ডিরেক্টরি সাবমিশন:

আপনার সাইটকে অবশ্যই বিভিন্ন ডিরেক্টরিতে সাবমিট করতে হবে। এটা ভিজিটর বাড়ানোর এক অনন্য উপায়। গুগলে সার্চ দিলে অনেক গুলো ফ্রী সাইট পাবেন ডিরেক্টরি সাবমিশনের জন্য।

0 comments:

 

About Us

Popular Posts

Copyright © 2014. puretecch - All Rights Reserved
Template Created by Templateure
Proudly powered by Blogger